জুলাই ২৮, ২০২৬, ০৩:৫৫ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। মঙ্গলবার সেনাসদরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই শীর্ষ সামরিক কর্মকর্তা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং উভয় বাহিনীর মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে সেনাপ্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।একই সাথে তিনি নৌপ্রধানের সফল নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
বৈঠকের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে একটি সুসজ্জিত আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ দুই বাহিনীর মধ্যকার পারস্পরিক আস্থা এবং বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতার দৃঢ় প্রতিফলন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন