আগস্ট ২, ২০২৬, ০৯:৫২ পিএম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি উল্লেখ করেন, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতিও দেওয়া হয়েছে এবং আগামী দিন থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে।এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন