রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

জাতীয় ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ১০:১৮ এএম

আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

ছবি : সংগৃহীত

আজ ঐতিহাসিক পাঁচ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটে এবং তৎকালীন সরকারের পতন হয়। এই উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সারা দেশে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের ৬৪ জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন এবং পরবর্তীতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। 

এছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।সারাদেশের প্রধান সড়কগুলো সাজানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।