আগস্ট ৫, ২০২৬, ০৭:০৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ইনস্টিটিউট মাঠে আয়োজিত এই সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। জেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি কামরুল ইসলাম রাসেল এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা।বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন যে সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কাঙ্ক্ষিত পদক্ষেপ না নিয়ে বিলম্ব করছে। তারা আরও উল্লেখ করেন যে অতীতে কোনো ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হয়নি এবং জনরোষের মুখে তাদের পতন অনিবার্য।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, অ্যাডভোকেট মাইনুল আলম, সৈয়দ ইমরুল কায়েস রুপম, মাওলানা মুজিবুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন