আগস্ট ৫, ২০২৬, ১২:০৪ পিএম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কেবল একটি একক অভ্যুত্থানের ইতিহাস নয়, বরং এটি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। নতুন এই জাদুঘরটি আগামী দিনে দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন যে এই জাদুঘর আগামী দিনের প্রজন্মের সামনে ফ্যাসিস্ট চক্রের আসল মুখোশ উন্মোচন করবে এবং তাদের সংগ্রাম ও আত্মত্যাগকে জাতীয় স্মৃতিতে চিরন্তন করে রাখবে। ফ্যাসিবাদের আমলে অতীতে গুম ও খুনের সংস্কৃতিকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
ইতিহাস সাক্ষী যে বিতাড়িত সেই ফ্যাসিবাদ চক্র দেশের মানুষের গণতান্ত্রিক শাসন কখনোই মেনে নিতে পারেনি।দেশের এই ঐতিহাসিক মাইলফলক অর্জনে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।গণতন্ত্র ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সংরক্ষণে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন সরকারপ্রধান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন