শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ০৫:৪১ পিএম

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

বাজারের অস্বস্তিকর সিন্ডিকেট এবং অন্যায্য মজুতদারির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। কৃষকদের জিম্মি করে মুনাফা অর্জনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রচলিত বিশেষ ক্ষমতা আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট এবং আড়ৎ পরিদর্শন শেষে আয়োজিত এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে বর্তমান বাজার ব্যবস্থায় এক শ্রেণির সিন্ডিকেট কৃষকদের পুরোপুরি জিম্মি করে রেখেছে। এক মণ পাট বা পেঁয়াজের ক্ষেত্রে নিয়মের বাইরে অতিরিক্ত তোলা আদায়ের মতো অনৈতিক চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না। 

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দেন যে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।বাজারের কৃত্রিম সংকট তৈরি করতে যারা হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশে তিনি স্পষ্ট জানান যে নিয়মের বাইরে গিয়ে মালামাল কেনাবেচায় বাধা দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। 

হাট ও বাজারগুলোতে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে এবং মাঠপর্যায়ে এর বাস্তবায়ন কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। কৃষকদের অধিকার রক্ষা এবং ন্যায্য বাজারমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।