আগস্ট ১০, ২০২৬, ০১:০৮ পিএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।বর্তমান সরকার গঠনের মাত্র দুই মাথায় সম্পূর্ণ সুষ্ঠুভাবে এই পরীক্ষা শুরু ও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
ফলাফলের ভালো-মন্দের দিকে অতিমাত্রায় না তাকিয়ে উপদেষ্টা বলেন যে শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি লাভ করেছে। যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এবারের পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে বডি-অন ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পতিত সরকারের আমলে দেশের পুরো রাষ্ট্রকাঠামো ভেঙে পড়েছিল এবং তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শিক্ষা খাত। সেই ধ্বংসপ্রাপ্ত পরিস্থিতি কাটিয়ে উঠতে বর্তমান প্রশাসন নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং একটি সম্পূর্ণ বৈষম্যহীন আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন