রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ম্যানেজিং কমিটির হাতেই যাচ্ছে,যা জানালেন শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ১১:৩১ পিএম

শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ম্যানেজিং কমিটির হাতেই যাচ্ছে,যা জানালেন শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি স্কুল ও কলেজগুলোতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুলক হক মিলন। সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের এই সুনির্দিষ্ট অবস্থানের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।বিষয়টি নিয়ে মন্ত্রণালয় এখনো তাদের পর্যালোচনা অব্যাহত রেখেছে।

শিক্ষামন্ত্রী জানান যে ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কীভাবে আরও বেশি স্বচ্ছ, দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।

দেশে বর্তমানে এই কর্তৃপক্ষের মাধ্যমেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে। সম্প্রতি পরিচালনা পর্ষদের হাতে এই নিয়োগের ক্ষমতা পুনরায় ফিরিয়ে দেওয়া হতে পারে বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে কর্তৃপক্ষের নিয়োগ ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যে গৃহীত হয়নি, তা মন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে সম্পূর্ণ পরিষ্কার হলো।