আগস্ট ১১, ২০২৬, ০১:২০ পিএম
দেশের নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচিত করতে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের জন্য অবৈতনিক প্রবেশের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।উদ্বোধনের পর অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামলানোর জন্য জাদুঘরের ব্যবস্থাপনায় কিছু সাময়িক অসুবিধা দেখা দিলেও বর্তমানে তা সফলভাবে সমাধান করা হয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতি জাদুঘর চালুর প্রাথমিক পর্যায়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হওয়ায় বিপুলসংখ্যক দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গিয়েছিল। এর ফলে ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হলেও বর্তমান পরিস্থিতিতে সবকিছু সুশৃঙ্খল ও গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের আত্মত্যাগ এবং এর প্রকৃত তাৎপর্য তুলে ধরার জন্যই সরকারি উদ্যোগে এই নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন