শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

রাজধানীতে আজ নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়

জাতীয় ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১০:৪২ এএম

রাজধানীতে আজ নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুরো ঢাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা জোরদার করতে রাজধানীর প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন দল মাঠে সক্রিয় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে বলে জানানো হয়।

পুলিশের পাশাপাশি র‌্যাব ও সিআইডির অতিরিক্ত সদস্যরাও দায়িত্ব পালন করছেন।মেট্রোরেল স্টেশন, বাস ও ট্রেন টার্মিনাল, লঞ্চঘাট এবং শপিংমলের মতো জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা মাঠে থেকে পুরো নিরাপত্তা তদারকি করছেন। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হয়েছে।