আগস্ট ২৭, ২০২৬, ০৮:০০ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছাপ্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম ধাপে প্রায় দেড় হাজার রোহিঙ্গা নাগরিক নিজ দেশে ফিরে যাবেন বলে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চূড়ান্ত ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দফায় মিয়ানমার সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ও চিহ্নিত ১ হাজার ৪৭৬ জন নাগরিককে ফেরত পাঠানো হবে। এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মিয়ানমার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও একটি বিশেষ হাসপাতাল জাহাজ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে জানিয়েছিলেন, স্থানীয় সম্প্রদায়ের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ধাপে ধাপে হাজার হাজার শরণার্থীকে ফিরিয়ে নিতে কূটনৈতিক আলোচনা সফল হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন কেন্দ্রে আটক থাকা অন্যান্য নাগরিকদের আইনি অবস্থা যাচাই এবং নিবন্ধনের প্রক্রিয়াও পর্যায়ক্রমে চলমান থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে এই প্রত্যাবাসন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন