সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০২:৪৯ পিএম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান। বদলীকৃত কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বিভিন্ন স্থানে পদায়ন করে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

অন্য একটি আদেশে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করা হয়েছে। এর আগে তাঁকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হলেও নতুন আদেশে তা বাতিল করে পুলিশের বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে। এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তর ঢাকার টিআর পদে বদলি করা হয়েছে।