সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৩:০৫ পিএম
কৃষকের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী সার ব্যবস্থাপনায় সমন্বিত নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় অক্টোবর মাসের জন্য দেশের ৬৪ জেলার চাহিদার বিপরীতে প্রয়োজনীয় সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। মাঠপর্যায়ে যেন কোনো ধরনের ঘাটতি দেখা না দেয়, সেজন্য চাহিদাপত্র অনুযায়ী নিরবচ্ছিন্ন সার সরবরাহের ওপর জোর দেওয়া হচ্ছে।
আগাম প্রস্তুতিই নিশ্চিত করবে রবি ও বোরো মৌসুমের খাদ্য নিরাপত্তা।
আসন্ন রবি ও বোরো মৌসুমকে সামনে রেখে সারের পর্যাপ্ত সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই একাধিক কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজার থেকে সময়মতো সার আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা, দেশের অভ্যন্তরে আপৎকালীন মজুত গড়ে তোলা এবং বন্দর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুত সার পৌঁছে দেওয়ার কার্যকর পরিবহন ব্যবস্থা। একই সাথে মাঠপর্যায়ে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম যাতে তৈরি না হয়, সেজন্য বিতরণ ব্যবস্থা নিবিড় নজরদারির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন