বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খলিলুর রহমানের সাথে ট্রাম্পের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:২০ এএম

খলিলুর রহমানের সাথে ট্রাম্পের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এই শীর্ষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

তবে এই সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কিত সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।   বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে পরিচিত সাধারণ বিতর্ক (General Debate) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বিতর্ক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও বৈশ্বিক নেতারা নিজ নিজ দেশের অবস্থান এবং আন্তর্জাতিক সংকট নিরসনে বক্তব্য তুলে ধরছেন।

অধিবেশনের প্রথম দিনেই ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।   সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।