সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:৩৯ পিএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও তা কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোরে এক সভায় অংশ নিয়ে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়েছিলেন প্রতিমন্ত্রী।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর কোনো পরিকল্পনা বা চিন্তা সরকারের নেই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত কিংবা পরিশোধিত তেলের দরপতন হলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অভ্যন্তরীণ বাজারেও জ্বালানির মূল্য সমন্বয়ের কার্যকর চেষ্টা করা হবে।
দেশে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গেও কথা বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, গ্যাস নিয়ে সাময়িক যে ধরনের সংকট তৈরি হয়েছিল, তা ইতিমধ্যে কেটে গেছে। বর্তমানে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন