অক্টোবর ১৭, ২০২৬, ০৩:১৮ পিএম
রাজধানীর গুরুত্বপূর্ণ মিরপুর-১০ এলাকার হকারমুক্ত সড়ক ও ফুটপাতের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) তিনি এই এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি পথচারীদের সঙ্গে কথা বলেন।
নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করে প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর জোর দেন সরকারপ্রধান। ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন