মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
জাতীয় সংসদ

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ইন্টার্নদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৮:২২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ইন্টার্নদের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগ্রহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এ সময় তারা ‘কমব্যাটিং ডিপফেইক হেইট স্পিচ: ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ এবং ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বা সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক অত্যন্ত সময়োপযোগী দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তাদের এই নান্দনিক উপস্থাপনা ও উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।