মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
যুক্তরাজ্য সফর

লন্ডনের ওয়েস্টমিনস্টার প্যালেসে ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সৌহার্দ্য বিনিময়

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৮:০৪ পিএম

লন্ডনের ওয়েস্টমিনস্টার প্যালেসে ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সৌহার্দ্য বিনিময়

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয় সংসদের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং পারস্পরিক সদিচ্ছা, সহযোগিতা ও সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যুক্তরাজ্য সফর করছেন বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার প্যালেসে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ মুহূর্ত কাটানোর কথা জানিয়েছেন সরকারি হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গঠনমূলক সম্পৃক্ততা এবং সংসদীয় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিনিধিদলের এই গুরুত্বপূর্ণ সফরে নেতৃত্বদানকারী মো. আখতারুজ্জামান মিয়া বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকারি হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।