বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‘আমরা সহজে ছাড়ার পাত্র নই’: প্রধান নির্বাচন কমিশনারের কঠোর বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০১:০৮ পিএম

‘আমরা সহজে ছাড়ার পাত্র নই’: প্রধান নির্বাচন কমিশনারের কঠোর বার্তা

ছবি - সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভোটের দিন কোনো ধরনের গণ্ডগোল বা অনিয়মের চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হবে। নিজের ও কমিশনের দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, “আমরা সহজে ছাড়ার পাত্র নই।”

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনের প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারদের সঙ্গে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই নির্দেশনামূলক বক্তব্য দেন।সিইসি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, “ভোটের দিন যদি কেউ গণ্ডগোল করে, তো ভোটকেন্দ্র বন্ধ করে দেবেন। এই দিন আপনারা হলেন কেন্দ্রের চিফ অফিসার। আপনারা আইনগতভাবে সর্বময় ক্ষমতার অধিকারী।”

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন কর্মকর্তাদের সব ধরনের সহায়তা দেবে। তবে কর্মকর্তাদেরও আইন প্রয়োগের মাধ্যমে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল পর্যায়ে সমন্বয়ের  কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। সিইসি’র এই কঠোর বার্তাকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।