বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যারা স্বাক্ষর করেনি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন’: সালাহউদ্দিন আহমদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৭:১৮ পিএম

যারা স্বাক্ষর করেনি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন’: সালাহউদ্দিন আহমদ

ছবি - সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যারা দুই-একজন স্বাক্ষর করেননি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন। এই সনদের দরজা উন্মুক্ত রাখা আছে।”

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ, জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশার বাস্তবায়ন কেবল শুরু হলো।

এই সনদের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।”তিনি আরও বলেন, এই সনদের মাধ্যমে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে।উল্লেখ্য, আজকের এই ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন

বাংলাদেশসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিলেও, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বামপন্থী দল (সিপিবি, বাসদ, বাসদ-মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ) তাদের পূর্বঘোষণা অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেয়নি। তাদের অনুপস্থিতির বিষয়ে ইঙ্গিত করেই বিএনপির এই শীর্ষ নেতা ঐক্যের বার্তা দেন।