নভেম্বর ৮, ২০২৫, ০৯:১৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সাথে আপস করবে না। বরং দেশ ও জাতিকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ সংসদীয় আসনে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠীর আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত শুধুই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, নির্বাচনের আগে কিছু মানুষ বা দল মিথ্যা স্বপ্ন দেখায়।
কিন্তু পরে ওয়াদা রাখে নাতাই শুধু কথামালার ফুলঝুড়িতে বিভ্রান্ত হলে চলবে না বরং ভোটারকে অবশ্যই বাস্তবতা উপলব্ধি করতে হবে।"তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।তিনি পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এ দেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না।
তিনি বলেন, "কাউকে দাদা বা বড় ভাই আমরা মানব না। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে চলব।" তাঁর পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হবে: কারো সাথে বৈরিতা নয়, বরং সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তি।তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দেন, তবে তারা নতুন প্রজন্ম ও যুব সমাজকে এমনভাবে গড়ে তুলবেন,
যাতে তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। তিনি আত্মনির্ভরশীল হয়ে স্বপ্রণোদিতভাবে সরকারকে সহযোগিতা করার মতো প্রত্যয়ী যুবসমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।আমিরে জামায়াত বলেন, আল্লাহ তাদের সরকার গঠন করার সুযোগ দিলে:নৈতিক ও উন্নত জাগতিক শিক্ষার প্রচলন করা হবে।
সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।সভ্য ও উন্নত দেশগুলোর সাথে শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।তিনি শান্তি, গতিশীল ও উন্নয়নের সমাজ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সারাদেশে জামায়াত প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন