নভেম্বর ৯, ২০২৫, ১২:৪২ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার রাজধানীর ধানমন্ডি থানার ভোটার হতে যাচ্ছেন। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত থাকবেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
যদিও কুমিল্লার মুরাদনগরে (কুমিল্লা-৩ আসন) তার পৈত্রিক বাড়ি, কিন্তু তিনি আগেই জানিয়েছেন ওই আসন থেকে নির্বাচন করবেন না। সংশ্লিষ্টদের ধারণা, আসিফ মাহমুদ ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) আসন থেকে নির্বাচন করতে পারেন।প্রার্থীতা: তিনি সম্ভবত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তবে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমর্থন তার প্রতি থাকবে।
সেক্ষেত্রে এনসিপি ওই আসনে কোনো প্রার্থী দেবে না।উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগেই জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনীতি-সংশ্লিষ্ট অন্যদেরও পদত্যাগ করা উচিত।উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন,
এমন যে কারও রাজনীতি কিংবা নির্বাচন করার ইচ্ছা থাকলে তাদের সবার পদত্যাগ করা উচিত। যেন কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়।"আসিফ মাহমুদ বলেন, "যেহেতু আমরা এই সরকারের অংশ। এই ঐতিহাসিক দায় তো আমাদের ওপরে থাকবে, যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন