নভেম্বর ১১, ২০২৫, ০১:২০ পিএম
পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট আটটি দল আজ রাজধানীতে গণসমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীর পল্টন এলাকায় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার পর থেকে ঢাকার আশপাশের কয়েকটি জেলা থেকে আসা নেতাকর্মীদের বায়তুল মোকাররম মসজিদের আশপাশে ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান নিতে দেখা গেছে।
জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনসহ মোট পাঁচ দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ আট দলীয় জোট।এর আগে গত ছয়ই নভেম্বর এই জোট প্রধান উপদেষ্টার কাছে তাদের পাঁচ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেছিল। দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তাদের এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবেন।
গণসমাবেশের মাধ্যমে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করে দ্রুত দাবি বাস্তবায়নের পথ খুঁজছে। এই সমাবেশ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন