সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শেখ হাসিনার রায় ঘোষণার আগের দিন যে বার্তা দিলেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৫১ পিএম

শেখ হাসিনার রায় ঘোষণার আগের দিন যে বার্তা দিলেন মির্জা ফখরুল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এই ঐতিহাসিক রায় ঘোষণার ঠিক আগের দিন পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।মির্জা ফখরুল তার পোস্টে লিখেন,

আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে,

যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার এবং স্বচ্ছতা দাবি জানাই।”এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম রোববার এক ব্রিফিংয়ে জানান, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে।

তিনি আরও জানান, প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা জানিয়েছে। প্রসিকিউটর বলেন, “ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে যে আদেশই দিক না কেন, প্রসিকিউশন সেটা মেনে নেবে।”উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামীকাল এই রায় ঘোষণা করবেন।