নভেম্বর ২৫, ২০২৫, ১১:০৭ এএম
আল্লাহ এবং ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি নয়, বরং তার কঠোর শাস্তি দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
রাশেদ খাঁন তার পোস্টে স্পষ্ট করে লিখেছেন, "এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে।
বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই।" তিনি শিল্পীদের অধিকারের প্রতি সম্মান জানিয়ে বলেন, "আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না।
কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না।" তিনি শুধু ইসলাম ধর্ম নয়, বরং হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেন। তার মতে, এই দেশের প্রত্যেকে স্বাধীনভাবে ধর্মপালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারো নেই।ই তরুণ নেতা যারা বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তাদের প্রতি আগে তার বক্তব্য শোনার অনুরোধ করেন।
তিনি বলেন, আবুল সরকার সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।রাশেদ খাঁনের মতে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি আবুল সরকারের যথাযোগ্য শাস্তি হয়, তবে ভবিষ্যতে কেউ আর এমন কটূক্তি করার সাহস পাবে না। তিনি সমাজে শান্তি বজায় রাখতে চান এবং ধর্ম নিয়ে বিতর্ক ও বিভাজন চান না বলে উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন