বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
গোলাম পরওয়ারের

জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তনের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৫:১৫ পিএম

জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তনের দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন। আজ রোববার (৩০ নভেম্বর) রাজশাহী মাদরাসা ময়দানে ৮ দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এই দাবি করেন।

গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে।

তিনি অভিযোগ করে বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে।

সরকারের গেজেট কোনো ওহীর বাণী নয়—প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।"তিনি জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলোর বিস্তারিত প্রকাশ না করাকে জনগণের জানার অধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেন।ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উত্তরাঞ্চলের ত্যাগ ও ভূমিকার ওপর ভিত্তি করে ‘নতুন বাংলাদেশ’-গড়ার প্রয়াসে ৮ দলীয় জোট অভিন্ন ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে এখনো প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে ৮ দলীয় জোটের সভা-সমাবেশে হামলা হচ্ছে। তিনি সম্প্রতি আদালতপাড়ায় প্রকাশ্যে খুনের ঘটনা উল্লেখ করে বলেন, "যে দেশে আদালতের সামনে হত্যা হয়, সে দেশে নির্বাচনের দিন ভোট ডাকাতি বা হামলা হবে না—তার নিশ্চয়তা নেই।"তিনি জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম হবে।