ডিসেম্বর ১, ২০২৫, ১২:৪৬ পিএম
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপি এই আসনটি ফাঁকা রেখেছে।
বিএনপিতে যোগদানের বিষয়ে রেজা কিবরিয়া বলেন:বিএনপিতে যোগ দিতে খুবই আগ্রহী ছিলাম। কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনও জনপ্রিয়।"বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
২০১৮ সালের নির্বাচন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।বিগত দল: ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই দুটি দলকেই তাকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হতে দেখা যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন