ডিসেম্বর ২, ২০২৫, ১০:৫৬ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল সোমবার বিএনপির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আজ দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে কথা বলবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অবস্থান: গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক: হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।শারীরিক অবস্থা: চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।
লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন