সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এবার ৮ ডাক্তারকে সুখবর দিল বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২৭ পিএম

এবার ৮ ডাক্তারকে সুখবর দিল বিএনপি

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৮ জন চিকিৎসক নেতাসহ মোট ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আজ বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ইতোপূর্বে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন এই ৮ চিকিৎসক নেতা। বুধবার উল্লিখিত চিকিৎসকদের সেই সংশ্লিষ্টতা না থাকার ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ৮ চিকিৎসক নেতা হলেন:ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা এখন থেকে ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের পদে সংশ্লিষ্ট হতে পারবেন।৮ জন চিকিৎসক নেতার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কৃত ১৬ জন অন্যান্য নেতারও বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

তারা সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, জামালপুর, নাটোর, পিরোজপুর, বান্দরবান, চট্টগ্রাম, কুড়িগ্রাম, খুলনা ও রংপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতা। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।