সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মধ্যরাতে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:১১ পিএম

কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মধ্যরাতে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এই উদ্দেশ্যে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবেন।

বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতার আমিরের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন।

"আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি।" তিনি জানান, আনুষঙ্গিক যেসব কাজ দরকার, সেই কাজগুলো তারা সেরে ফেলেছেন এবং ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দলও যুক্তরাজ্যে যাচ্ছেন। বিএনপি মহাসচিব আরও বলেন, কাতারের আমিরের এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থাই রয়েছে।মির্জা ফখরুল এই জাতীয় নেত্রীর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং এই মুহূর্তে যিনি দল-মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে একজন অভিভাবক হিসেবে পরিচিত, তার সুস্থতার জন্য সারা দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তিনি নিশ্চিত করেন, দেশি-বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমেই দেশনেত্রীকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সম্মতি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।