ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৮ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি রাজনীতিক জোট চূড়ান্ত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
(এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও কয়েকটি সমমনা দল মিলে এই 'রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য' গঠন করছে।
রোববার বিকেল চারটায় রাজধানী সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঐক্য প্রচেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টিও এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দলটি বলেছে, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনীতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের 'রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য' ঘোষণা প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সারাদেশের রাজনীতিতে এই নতুন জোটের আত্মপ্রকাশ একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন