সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:৫৪ এএম

উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন আজ

সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এই সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়।

যদিও কী বিষয়ে তিনি বক্তব্য রাখবেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে জানানো হয়েছে যে উপদেষ্টা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে থেকে আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে তিনি পদ থেকে পদত্যাগ করবেন কি না—এ বিষয়টি দেশের রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছিল। যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশ নিতে হলে পদত্যাগের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

 তাই ধারণা করা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সংবাদ সম্মেলনে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়েই গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দিতে পারেন। বিকেল ৩টার এই সংবাদ সম্মেলনের দিকে এখন রাজনৈতিক পর্যবেক্ষক মহল ও গণমাধ্যমগুলোর বিশেষ নজর রয়েছে।