ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৪২ পিএম
সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সদস্যের শাহাদাত বরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ রোববার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।ডা. শফিকুর রহমান জানান, ১৩ ডিসেম্বর সুদানের স্থানীয় সময় বিকেলে সন্ত্রাসী হামলার শিকার হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতরভাবে আহত হয়েছেন।তিনি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন:
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।”জামায়াত আমির বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগে আমরা বীর জাতি হিসেবে গর্বিত। তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলার অকুতোভয় সেনাদের সাহস, ধৈর্য ও বীরত্বের স্বাক্ষরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সুনাম সুদৃঢ় হয়েছে উল্লেখ করে বলেন, প্রকৃত অর্থেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ সেনাবাহিনী’ এখন একটি ব্র্যান্ড নেম।
ডা. শফিকুর রহমান নিহতদের রূহের মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান:আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করা।তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অমূল্য অবদান রাখতে সক্ষম হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন