সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় দিবসে প্রতিরোধ কর্মসূচির ঘোষণা নাহিদের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:০৬ পিএম

ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় দিবসে প্রতিরোধ কর্মসূচির ঘোষণা নাহিদের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৬ ডিসেম্বর শুধু উৎসবের দিন নয়, এটি প্রতিরোধের দিন। তিনি ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় দিবসে প্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৬ ডিসেম্বরে বিজয় পাওয়ার পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল।

তিনি বলেন:আগামীকাল আমরা সারা দেশের রাস্তায় রাস্তায় প্রতিরোধের যাত্রা শুরু করব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আমরা ঐক্যবদ্ধ হব।তিনি হুঁশিয়ারি দেন, "ভারত যদি মনে করে ৫ আগস্টের পরেও তারা আগের মতো দেশের রাজনীতির ওপর হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে, তবে সে ভাবনাটা ভুল।"নাহিদ ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ওসমান হাদির শরীরে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে।

তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন:ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।সিইসি যে কথা বলেছেন, এরপর তার এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।তিনি আশা করেন, সিইসি অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করবেন, অন্যথায় এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

এছাড়াও তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি এবং জুলাই বিপ্লবীদের টার্গেট করা হয়েছে। এ কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিকভাবে ওই দায়িত্বে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।