শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:৩৯ পিএম

দিনাজপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে নির্বাচনী তৎপরতা আরও তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন অ্যাডভোকেট মাইনুল আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র উত্তোলন শেষে অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

ইনশাল্লাহ জনগণের সমর্থনে এবার দিনাজপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বড় বিজয় অর্জন করবেন।” তারা আরও বলেন, নীতি ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা মাঠে কাজ করে যাচ্ছেন।স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সদর আসনে বড় দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থীর এই অংশগ্রহণ নির্বাচনী সমীকরণকে নতুন মাত্রা দেবে।

সাধারণ ভোটারদের একটি অংশ আদর্শবান ও ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজ করছেন, যা অ্যাডভোকেট মাইনুল আলমের পক্ষে ইতিবাচক হতে পারে।নির্বাচন ঘিরে দিনাজপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা ও গণসংযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে প্রচারণার আমেজ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।