জানুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৭ পিএম
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক এবং অপর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতেই এই সিদ্ধান্ত।
কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং মাওলানা মুহাম্মদ শাহজাহান।
এছাড়া অভিজ্ঞ সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এই কমিটিতে যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা এবং মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী।
এই উচ্চপর্যায়ের কমিটিতে চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। সদস্যদের মধ্যে আরও রয়েছেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। নবগঠিত এই কমিটি সারা দেশে নির্বাচনি কার্যক্রমের সমন্বয় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের কাজ করবে। মূলত ভোট পরিচালনার কারিগরি ও প্রশাসনিক কৌশল নির্ধারণই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন