বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১২:১৬ পিএম

জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

নির্বাচনপূর্ব রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা ও আগামীর রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরতে বড় ধরনের কূটনৈতিক চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘পলিসি সামিট-২০২৬’-এ যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও যুক্তরাজ্যসহ বিশ্বের প্রভাবশালী ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। 

জামায়াতের পররাষ্ট্র বিভাগের তথ্যমতে, সামিটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া ও পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সামিটের শুরুতেই মূল প্রবন্ধে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ রূপরেখা পেশ করেন। 

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। স্বাধীনতার ৫৪ বছরেও সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি গত ১৭ বছরের ‘কর্তৃত্ববাদী’ শাসনের সমালোচনা করেন। ডা. শফিকুর রহমান বলেন।

২০২৪ সালের জুলাই বিপ্লবে তরুণরা যে অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবি তুলেছেন, তা বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি জামায়াতের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন এবং বিশ্ববাসীর কাছে তাদের একটি আধুনিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রমাণের প্রচেষ্টা।