আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ২১, ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
১০ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পঞ্চগড় সফর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন জানান, আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) সকালে ডা. শফিকুর রহমান পঞ্চগড়ে আগমণ করবেন।
তিনি পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নির্বাচনে ১০ দলীয় জোট ও দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং ভোট প্রার্থনা করবেন। কেন্দ্রীয় আমীরের এই সফরে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জোটের শরিক দলের নেতারাও উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা মিডিয়া সেক্রেটারি শাহীদ আল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া।
বক্তারা জানান, কেন্দ্রীয় আমীরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং জনসভা ও গণসংযোগের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।