জানুয়ারি ২১, ২০২৬, ১০:৩৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশের ৮১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। মূলত দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং দলীয় ঐক্যে ফাটল ধরানোর দায়ে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভাগওয়ারী বহিষ্কৃতদের পূর্ণ তালিকা নিচে তুলে ধরা হলো:
রংপুর বিভাগ
১. দিনাজপুর-২: আ ন ম বজলুর রশিদ (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও উপদেষ্টা, বিরল উপজেলা বিএনপি)। ২. দিনাজপুর-৫: এ জেড এম রেজয়ানুল হক (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)। ৩. নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি)।
রাজশাহী বিভাগ

১. নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি)। ২. নাটোর-১: তাইফুল ইসলাম টিপু (সহ-দপ্তর সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)। ৩. নাটোর-১: ডাঃ ইয়াসির আরশাদ রাজন (সদস্য, জেলা বিএনপি)। উল্লেখ্য, প্রত্যাহারের সময় শেষ হওয়ার ১০ মিনিট পর আবেদন করায় তার পত্র গৃহীত হয়নি। ৪. নাটোর-৩: দাউদার মাহমুদ (যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি)। ৫. রাজশাহী-৫: ইসফা খাইরুল হক শিমুল (সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি)। ৬. রাজশাহী-৫: ব্যারিস্টার রেজাউল করিম (সহ-সভাপতি, লন্ডন জিয়া পরিষদ)। ৭. পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)। ৮. পাবনা-৪: জাকারিয়া পিন্টু (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি)।
ঢাকা বিভাগ
১. নারায়ণগঞ্জ-১: মোহাম্মাদ দুলাল হোসেন। ২. নারায়ণগঞ্জ-২: মোঃ আতাউর রহমান খান আঙ্গুর। ৩. নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মোঃ রেজাউল করিম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৪. টাঙ্গাইল-১: এ্যড. মোহাম্মাদ আলী (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৫. টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ (চেয়ারপারসনের উপদেষ্টা)। ৬. টাঙ্গাইল-৫: এ্যড. ফরহাদ ইকবাল (সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি)। ৭. নরসিংদী-৫: মোঃ জামাল আহমেদ চৌধুরী (সহ-সভাপতি, জেলা বিএনপি)। ৮. মুন্সিগঞ্জ-১: মোঃ মুমিন আলী। ৯. মুন্সিগঞ্জ-৩: মোঃ মহিউদ্দিন (সদস্য সচিব, জেলা বিএনপি)।
ময়মনসিংহ বিভাগ
.jpeg)
১. কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু। ২. কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৩. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল (যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি)। ৪. ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান (যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি)। ৫. ময়মনসিংহ-১১: মোঃ মোর্শেদ আলম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি)। ৬. নেত্রকোনা-৩: মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া। ৭. শেরপুর-৩: মোঃ আমিনুল ইসলাম বাদশাহ।
সিলেট বিভাগ
১. সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন। ২. সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন। ৩. সিলেট-৫: মামুনুর রশীদ চাকসু (উপদেষ্টা)। ৪. মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু। ৫. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)।
.jpeg)
চট্টগ্রাম বিভাগ
১. চট্টগ্রাম-১৪: এড: মিজানুল হক চৌধুরী। ২. চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী। ৩. চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী চেয়ারম্যান। ৪. নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)। ৫. নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম (সাবেক সংসদ সদস্য)। ৬. নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব।
খুলনা, বরিশাল, ফরিদপুর ও কুমিল্লা বিভাগ
এই বিভাগগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন কুষ্টিয়ার নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইলের মনিরুল ইসলাম, যশোরের এ্যাড. শহিদ ইকবাল, সাতক্ষীরার ডা: শহীদুল আলম, বরিশালের আব্দুস সোবহান, মাদারীপুরের লাভলু সিদ্দিকী এবং কুমিল্লার ইঞ্জি. আব্দুল মতিন ও চাঁদপুরের এম এ হান্নান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং বহিষ্কৃতরা আর দলের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন