মে ৪, ২০২৬, ১১:৪০ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেছেন, এখন এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে।রোববার (০৩ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আইনজীবী শাহরিয়ার কবির তাঁর পোস্টে এনসিপির ভবিষ্যৎ নিয়ে সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ বক্তব্য তুলে ধরেন।ফেসবুক পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, “It’s time to say goodbye to NCP. All the best.” (এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে। শুভকামনা।)
এনসিপি নিয়ে এমন মন্তব্য কেন করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু পোস্টে উল্লেখ করেননি তিনি। তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর এমন মন্তব্য রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি করেছে। এ এস এম শাহরিয়ার কবিরের এই পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন