মে ২০, ২০২৬, ০৯:০৫ পিএম
ঢাকার মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ এই দাবি জানান। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম মৃত্যু সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে।
বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধ প্রবণতা বাড়ার বড় কারণ।বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহিত করছে। ন্যায়বিচারের বিলম্ব পরোক্ষভাবে অন্যায়ের সহায়তা করে।
নারী ও শিশু নির্যাতনসহ সব ধরণের অপরাধ দমনে ইসলামী ফৌজদারি আইন কার্যকরের প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন। শরিয়াহভিত্তিক দণ্ডবিধান চালু হলে সমাজ থেকে অপরাধ অনেকটাই হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের অংশ।
বর্তমান বাস্তবতায় রাষ্ট্র সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিচার নিশ্চিত না হলে এই ধরনের নৃশংস অপরাধ বারবার ঘটবে বলে তিনি সতর্ক করেন। পরিশেষে তিনি রামিসার রূহের মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন