জুলাই ২৯, ২০২৬, ১১:৫৫ পিএম
মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সমাবেশে অংশ নেওয়া সাধারণ নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের হাতে পানির বোতল বিতরণ করা হয়।বুধবার বিকেলে শহরের মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং তীব্র গরমে স্বস্তি দিতে তাদের হাতে পানির বোতল তুলে দেন। ছাত্রদলের এই উদ্যোগকে সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিবাচক হিসেবে গ্রহণ করেন।
রাজনৈতিক সৌহার্দ্য।
জেলা ছাত্রদলের নেতারা জানান, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্ন আদর্শ থাকলেও শান্তিপূর্ণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক আচরণের সংস্কৃতি গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সব পক্ষকে সহযোগিতা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন