সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:১৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে 'সন্তোষজনক' বলে অভিহিত করেছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত এই নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "ভোট গণনা চলছে, এরপরই ফলাফল। শিক্ষার্থীরাসহ সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে। একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধু রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়।"
সারজিস আলম আরও বলেন, যারা এই নির্বাচনকে নষ্ট করার চেষ্টা করবে, তাদের রাজনীতির কবর রচিত হবে। তিনি সতর্ক করে বলেন, "যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবেন না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবেন না।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন