সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে : রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:০৫ পিএম

গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে : রাশেদ খান

ছবি - সংগৃহীত

গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একীভূত হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

রাশেদ খান তার পোস্টে লিখেছেন, ‘গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে।’ তিনি মনে করেন, এই ঐক্য প্রক্রিয়া বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির জন্ম হবে।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই বিষয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছেন। তার মতে, ন্যায্য ও সমতার ভিত্তিতে একীভূত হওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক।

রাশেদ খান সতর্ক করে বলেন, এই ঐক্য প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও চলছে। তিনি উভয় দলের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন থাকার জন্য অনুরোধ করেছেন। তিনি আরও লেখেন, যদি এইবার ঐক্য বাস্তবায়ন না হয়, তাহলে জনগণ উভয় পক্ষকে প্রতারক মনে করবে।

এনসিপি গঠনের আগেও এই দুই দলের মধ্যে ঐক্যের প্রচেষ্টা ছিল, যা এবার নতুন করে আলোচনায় এসেছে। তিনি আশা প্রকাশ করেছেন, এবার এটি বাস্তব রূপ পাবে।