সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:৩৯ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, 'এক-এগারোর মতো ষড়যন্ত্র করে' বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, "যে সময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাব, ঠিক সেই সময় অনেকে বিএনপিকে টার্গেট করে বসল। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।"
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো থেমে নেই। দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিএনপি নেতা আরও অভিযোগ করেন, এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এমন সরকারি কর্মকর্তাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও ওএসডি করে রাখা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন