সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:২১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে বিএনপি। নির্বাচনের তফশিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দলটি আগামী অক্টোবর মাসের মধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করতে চায়।
দেড়শ আসন নিয়ে নির্ভার: বিএনপি সূত্রে জানা গেছে, ৩০০ সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫০টি আসনে প্রার্থী নিয়ে তেমন কোনো জটিলতা বা সমস্যা নেই বলে মনে করছে হাইকমান্ড। এই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত।
-
সমন্বিত তালিকা: একাধিক জরিপের তথ্য এবং সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া সম্ভাব্য প্রার্থীদের তালিকা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে তালিকা নিয়ে সাংগঠনিক নেতাদের সঙ্গে ভার্চুয়ালি দীর্ঘ বৈঠক করেছেন।
-
মিত্রদের জন্য ছাড়: বাকি আসনগুলোর প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি। এর মধ্যে কিছু আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড় দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। মিত্রদের আসন ছাড় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সঙ্গে বৈঠক করবেন।
-
মনোনয়নে প্রাধান্য: নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগীরা, সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজধারী প্রার্থীরা প্রাধান্য পাবেন। এবার অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদের মনোনয়নে 'চমক' আসতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন