সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:০৪ পিএম

ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া নতুন বাংলাদেশে কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে হিন্দু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক বলির শিকার হতে হয়েছিল।

সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে দুর্গাপূজা উপলক্ষে তিনি এই মন্তব্য করেন।হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, গত ১৫ বছরে 'পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়' রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে।

তিনি বলেন:বিগত ফ্যাসিস্ট আমলে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সমাজে এক আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি করা হয়েছিল। শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলার অপচেষ্টা করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ঘৃণ্য খেলায় মেতেছিল। এর ফলস্বরূপ, উৎসবের আনন্দ বদলে গিয়েছিলো নিরাপত্তাহীনতার আতঙ্কে।"

এনসিপি নেতা জানান, নতুন বাংলাদেশে সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে চিরতরে বিদায় জানাতে তারা বদ্ধপরিকর।

তিনি সরকার ও প্রশাসনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের উদাত্ত আহ্বান জানান:প্রতিটি পূজামণ্ডপ, প্রতিটি ঘর এবং প্রত্যেকটি হিন্দু ধর্মালম্বী নাগরিক যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে এই উৎসব সম্পন্ন করতে পারেন। আমরা কঠোরভাবে নিশ্চিত করব, অতীতের কোনো অপচেষ্টা যেন এই সময়ে পুনরাবৃত্তি না হয়।"

তিনি দেশের সব নাগরিকের প্রতি সহযোগিতামূলক ও সৌহার্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকার অনুরোধ করেন। তার ভাষায়, "সম্প্রীতি বা পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি, নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান, এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বাংলাদেশ।"