অক্টোবর ৪, ২০২৫, ০৪:০৪ পিএম
দেশের স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে এক ভিন্নমত পোষণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ভাষা নয়, এই দেশ ভাগ হয়েছিল মুসলমানদের জন্য, এবং ৪র্থ সালেই এই দেশ স্বাধীন হয়েছিল।শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “স্বাধীনতার পথরেখা - ৪৭, ৭১, ২৪ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪র্থ সালে মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। ৭১ এ আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি কিন্তু স্বাধীন হয়েছি ৪৭ সালে।"তাঁর যুক্তি, ৪৭ সালে দেশ স্বাধীন না হলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করেও লাল সবুজের পতাকা পাওয়া সম্ভব হতো না।মুফতী ফয়জুল করীম আরও বলেন, আদর্শকে লালন করলে কোনো শক্তি শোষণ করতে পারবে না। তিনি হুঁশিয়ারি দেন যে আদর্শ ছেড়ে দিলে রাশিয়া, আমেরিকা, চীন ও ভারত তাদের আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, "আমরা ২৪ এর গনঅভ্যুত্থানের পর আমরা আর কোনো সাম্রাজ্যবাদী শক্তির গোলামী করবো না ইনশাআল্লাহ।"তাঁর মতে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করতে পারবে এটাই হচ্ছে স্বাধীনতা। তাই রাষ্ট্রের দায়িত্ব হলো সবার ধর্ম পালনে নিরাপত্তা নিশ্চিত করা।ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানও এই বৈঠকে কড়া বক্তব্য দিয়েছেন।তিনি দাবি করেন, ভারত ৭১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মাধ্যমে ২৩ বছর শাসন করেছে।
তিনি বলেন, ৪৭ থেকে ২৪ পর্যন্ত সকল শাসকের মনস্তাত্ত্বিক চিন্তা ছিল ঔপনিবেশিক, যে কারণে প্রকৃত স্বাধীনতা আসেনি।তিনি সরাসরি অভিযোগ করেন, "গত ১৫ বছর মূলত ভারতই আওয়ামী লীগের মাধ্যমে শাসন করেছে।"তিনি বিএনপি-আওয়ামী লীগ উভয়ের সমালোচনা করে বলেন, "বিএনপি-আওয়ামী লীগের সিলসিলা ধরে রেখেছে... বিএনপি ইসলামি শক্তিকে ভয় পায়। শেখ হাসিনা যেভাবে ইসলামপন্থীদের আঘাত করতো, বিএনপি আজ সেই একই ভাষায় আঘাত করছে।"
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের প্রতিনিধিরা এই গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন। এই নেতাদের বক্তব্য দেশের রাজনীতিতে ইসলামের আদর্শ বাস্তবায়ন এবং বিদেশী প্রভাবমুক্ত হওয়ার পক্ষে দলটির তীব্র অবস্থানকে তুলে ধরে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন