সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৪:৪৫ পিএম

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ: তারেক রহমান

ছবি - সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তার ‘মাস্টারমাইন্ড’ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দল নয়, বরং এই আন্দোলনের মূল কারিগর এদেশের গণতন্ত্রকামী সাধারণ জনগণ।সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে তাকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “না। আমি কখনোই আমাকে এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না।” তিনি বলেন, এই আন্দোলনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, মাদ্রাসার ছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং নির্যাতিত সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে।

তারেক রহমান আরও বলেন, “শুধু কী রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন মাঠে ছিল? অবশ্যই নয়। আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি গার্মেন্টস কর্মীরা নেমে এসেছিলেন। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না।”

তিনি জোর দিয়ে বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজের দল-মত নির্বিশেষে এবং শ্রেণি-নির্বিশেষে প্রত্যেকটি মানুষের এই আন্দোলনে অবদান আছে। তাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের জনগণ।”