নভেম্বর ৩, ২০২৫, ১০:২৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর-এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক এ কে এম আজাদ অভিনন্দন জানিয়েছেন।
'জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান সমূহের পক্ষ হতে' সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এক বার্তায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ মার্কায় প্রার্থী ঘোষিত হওয়ায় অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বিগত প্রায় দেড় যুগ ধরে "স্বৈরাচার সরকারের শাসনামলে" অবহেলিত এই অঞ্চলটি ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলমত ও ভেদাভেদ ভুলে বৃহত্তর দিনাজপুরের প্রতিটি নির্বাচনী এলাকায় সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন